২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সংগীত পরিচালকের পাশে সালমান

রাস্তায় একজন সংগীত শিল্পীর সঙ্গে দেখা হওয়ার পর তাকে সংগীত পরিচালক হিসেবে প্রতিষ্ঠিত হতে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন সালমান খান।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2014, 05:28 PM

Updated : 01 Sep 2026, 06:01 PM

মিড ডে জানায়, শুটিং থেকে নিজের ঘরে ফেরার পথে একজন শিল্পীর সঙ্গে পরিচয় হয় বলিউডি অভিনেতা সালমান খানের। আর তার গান শোনার পর তাকে প্রতিষ্ঠিত হতে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

প্রায়ই শুটিং শেষে গাড়িতে না চড়ে পায়ে হেঁটে বাড়ি ফেরেন সালমান। ১১ জানুয়ারি মেহেবুব স্টুডিও থেকে শুটিং শেষ করে হেঁটেই গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে নিজের বাড়িতে ফিরছিলেন সালমান। ওই সময়ই রাস্তায় তার সঙ্গে একজন উচ্চাকাক্সক্ষী সংগীতশিল্পীর সাক্ষাৎ হয় তার।

একজন প্রত্যক্ষদর্শী জানান, গানের প্রতি ওই অজ্ঞাতের আগ্রহ দেখে তাকে গাইতে বলেন সালমান।

সংবাদমাধ্যমটিকে ওই ব্যক্তি জানান, “রাত ১১টার দিকে নিজের অ্যাপার্টমেন্টের দিকে হাঁটছিলেন সালমান। ওই সময় তার পাশে তার বডিগার্ডও ছিলেন।”

অজ্ঞাত ওই ব্যক্তি সালমানকে বলেন যে তিনি সংগীত পরিচালক হতে চান। আর তার আত্মবিশ্বাস দেখে তাকে গান গাইতে বলেন সালমান।

তার গান শোনার পর সালমান প্রতিশ্রুতি দিয়েছেন যে, তাকে সংগীত পরিচালক হতে সহায়তা করবেন।

এর আগে সালমান অভিনেত্রী সোনাক্ষি সিনহাকেও অভিনয়জগতে আসার ব্যাপারে সহায়তা করেছিলেন। অর্জুন কাপুর যখন ক্যামেরার পিছনে কাজ করতেন তখন সালমানই তাকে অভিনয়ের জন্য আগ্রহ জুগিয়েছিলেন। বরাবরই সালমান নবাগতদের সহায়তা করে থাকেন।