ম্যান্ডারিন শিখলেন পরিনীতি
নতুন সিনেমা ‘হাসে তো ফাসে’র জন্য এবার চীনা ভাষা শিখতে হয়েছে বলিউডি অভিনেত্রী পরিনীতি চোপড়াকে।
নির্মাতা ভিনিল ম্যাথিউর সিনেমা ‘হাসে তো ফাসে’র একটি দৃশ্যে পরিনীতির ম্যান্ডারিন ভাষা বলার কথা। আর ভিনিল চাচ্ছিলেন দৃশ্যটি হোক সম্পূর্ণ খাঁটি, তাই দুজন মালয়েশিয়ান শিল্পীকে নিয়ে এসে পরিনীতিকে ম্যান্ডারিন ভাষা শিখিয়েছেন তিনি।
রোমান্টিক কমেডি ধাঁচের সিনেমা ‘হাসে তো ফাসে’তে পরিনীতির সঙ্গে দেখা যাবে সিদ্ধার্থ মালহোত্রাকে। কারান জোহরের প্রযোজনায় এই সিনেমা মুক্তি পাবে ৭ ফেব্রুয়ারি।
