২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুপারের বাগদান

প্রেমিকা সুকি ওয়াটারহাউজের সঙ্গে বাগদান করতে যাচ্ছেন হলিউডি অভিনেতা ব্র্যাডলি কুপার।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2014, 04:39 PM

Updated : 01 Sep 2026, 06:00 PM

ওয়েবসাইট সেলিব্রেটি ডার্টি লন্ড্রি জানিয়েছে, এক বছর প্রেমের পর এবার ২২ বছর বয়সী প্রেমিকা ওয়াটারহাউজের সঙ্গে বাগদান করতে চান ৩৯ বছর বয়সী কুপার।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বিয়ের ইচ্ছা প্রকাশ করে কুপার বলেন, “আমি আমার বাবা-মাকে দেখি। তারা ১৯৬৩ সাল থেকে সুখী বিবাহিত জীবন পার করে এসেছেন, আমার দাদা-দাদিও তাই করেছেন। এমন জীবন কে না চায়?”

এক সূত্র জানিয়েছে, নিজেদের মধ্যকার বয়সের ব্যবধান এবং কাজের ব্যস্ততার মধ্যেও সম্পর্ককে গুরুত্ব দিচ্ছেন ওয়াটারহাউজ এবং কুপার। এবার অস্কারের আসরেও একসঙ্গে হাজির হবেন এই জুটি। দ্বিতীয়বারের মতো অস্কারের মনোনয়ন পাওয়ার আশা করছেন কুপার, আর প্রেমিককে সমর্থন দিতে পাশে থাকবেন ওয়াটারহাউজ।