২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরবি শিখলেন ডি নিরো

পরিচালক ডেভিড ও রাসেল জানালেন মুক্তিপ্রতীক্ষিত ‘আমেরিকান হাসেল’ সিনেমায় অভিনয়ের খাতিরে রবার্ট ডি নিরোকে আরবি শিখতে হয়েছে।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2014, 04:32 PM

Updated : 01 Sep 2026, 06:00 PM

এশিয়ান নিউজ সার্ভিস জানায়, সিনেমার খাতিরে ৭০ বছর বয়সী ওই অভিনেতা আরবি ভাষা শেখার কাজে নেমেছিলেন।

ইউনিভার্সাল পিকচার্সের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, ‘আমেরিকান হাসল’ সিনেমাতে একজন ইটালিয়ান মাফিয়ার চরিত্রে অভিনয় করেছেন ডি নিরো। সত্তর থেকে আশির দশকে মাফিয়াদের বিরুদ্ধে এফবিআই অপারেশনের কাহিনি নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি।

কমেডি ড্রামা ভিত্তিক সিনেমাতে আরও অভিনয় করেছেন ব্র্যাডলি কুপার, ক্রিস্টিয়ান বেল, জেনিফার লরেন্স এবং এমি অ্যাডামস। সিনেমাটি ১৭ জানুয়ারি মুক্তির প্রতীক্ষায় রয়েছে।