শিশুদের জন্য হিলটনের চমক
হাসপাতালে গিয়ে এক অসুস্থ ভক্তের সঙ্গে দেখা করে তাকে চমকে দিয়েছেন মডেল-অভিনেত্রী প্যারিস হিলটন।
৭ জানুয়ারি লস অ্যাঞ্জেলেসের এক শিশু হাসপাতালে গিয়ে এক ক্যান্সার আক্রান্ত শিশুকে চমকে দেন হিলটন। কন্টাক্টমিউজিক জানিয়েছে, অসুস্থ ওই শিশুর নাম ক্রিস্টিনা। শিশুটিকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে তার ওয়ার্ডে গিয়ে হাজির হন হিলটন।
ক্রিস্টিনার সঙ্গে বেশ কিছুক্ষণ গল্প করার পর তার সঙ্গে কয়েকটি ছবিও তোলেন হিলটন। এরপর সেই ছবি ইন্সটাগ্রামে পোস্ট করেন তিনি।
হাসপাতালের আরও অনেক শিশুর সঙ্গে দেখা করেন হিলটন। এরপর ইন্সটাগ্রামে তিনি পোস্ট করেন, “তোমাদের সবার সঙ্গে সময় কাটিয়ে আজ খুব ভালো লেগেছে। সবার জন্য রইল আমার অনেক ভালোবাসা এবং আশীর্বাদ। প্রার্থনা করি যেন তোমরা দ্রুত সুস্থ হয়ে ওঠো।”
