অবয়ব নাট্যদলের বিষাদ সিন্ধু
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে অবয়ব নাট্যদলের বিষাদ সিন্ধু নাটকের তৃতীয় ও চতুর্থ মঞ্চায়ন হবে ১০ ও ১১ জানুয়ারি সন্ধ্যায়।
মীর মোশারফ হোসেনের রচনা অবলম্বনে নাট্যরূপ দিয়েছেন শরীফ নাসরুল্লাহ এবং নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ জসীম উদ্দিন।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শহিদুল হক, জসীম উদ্দিন, হেমন্ত, প্রতিমা, সাকি, অনীক, শরিফ, শামীম, সজীব, আলমগীর, সাজু, রাজু, লিটন, মাসুম, পারুল প্রমুখ।
