চিত্রনাট্য বিষয়ক কর্মশালা
চলচ্চিত্র ও নাটকের চিত্রনাট্য বিষয়ে ৩ সপ্তাহের একটি কর্মশালার আয়োজন করছে শ্যুটার্স ফিল্মস। ১০ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া এ কর্মশালার আয়োজন করেছে শ্যুটার্স ফিল্মস। সার্বিক তত্ত্বাবধানে থাকছেন চিত্রনাট্যকার ও নির্মাতা তৌফিক নওয়াজ।
ঢাকার পরিবাগে সংস্কৃতি বিকাশ কেন্দ্রের কনফারেন্স রুমে আয়োজিত এ কর্মশালায় দেশের খ্যাতনামা চিত্রনাট্যকাররা ক্লাস নিবেন বলে গ্লিটজকে জানিয়েছেন তৌফিক।
তৌফিক বলেন, “সঠিক ধারণা ও নির্দেশনার অভাবে নতুন চিত্রনাট্যকারদের অনেকে এ পেশায় সফল হতে পারছেন না। সঠিক ধারণা ও পথনির্দেশনা দেওয়ার জন্য এই কর্মশালার আয়োজন করা হচ্ছে।”
তৌফিক আরও জানান, প্রতি শুক্র ও শনিবার বিকাল ৪টা থেকে শুরু হবে ক্লাস। চলবে রাত ৮টা পর্যন্ত। প্রতিটি সেশনের প্রয়োজনীয় পাঠদানের পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে চলচ্চিত্র দেখানো হবে।
এ কর্মশালায় রেজিস্ট্রেশনের শেষ তারিখ ৮ জানুয়ারি।
