২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেমস এভারি আর নেই

আমেরিকান টিভি অভিনেতা জেমস এভারি আর নেই। ২০১৩ সালের শেষদিনেই ৬৭ বছর বয়সে চিরবিদায় নিলেন ‘আঙ্কেল ফিল’ হিসেবে খ্যাত ওই অভিনেতা।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2014, 05:52 PM

Updated : 13 Oct 2022, 11:42 AM

এভারির এক সময়ের সহশিল্পী আলফনসো রিবেরিও বুধবার তার ফেইসবুক পেইজের মাধ্যমে জানান এভারির মৃত্যুসংবাদ।

খবরটি প্রকাশিত হওয়ার পর এভারির প্রতিনিধি কন্টাক্টমিউজিককে নিশ্চিত করে বলেন, “ওপেন হার্ট সার্জারি পরবর্তী জটিলতায় ৩১ ডিসেম্বর মারা গেছেন জেমস এভারি।”

টিভি শো ‘ফ্রেশ প্রিন্স অফ বেল এয়ার’এ এভারির সঙ্গে অভিনয় করেছেন রিবেরিও।

নব্বইয়ের দশকের জনপ্রিয় টিভি সিরিজ ‘ফ্রেশ প্রিন্স অফ বেল এয়ার’-এ অভিনয়ের মাধ্যমে ‘আঙ্কেল ফিল’ হিসেবে পরিচিতি পান এভারি। তবে এই শো ছাড়াও তাকে দেখা গেছে ‘দ্য সেভেন্টিস শো’, ‘সিএসআই: ক্রাইম সিন ইনভেস্টিগেশন’ এবং ‘গ্রেস অ্যানাটমি’র মতো জনপ্রিয় টিভি সিরিজে।

নিনজা টারটেলস কার্টুনে ‘শ্রেডার: দ্য অরিজিনাল মিউট্যান্ট’-এর চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন তিনি।

এভারির শেষ সিনেমা ‘উইশ আই ওয়াজ হিয়ার’ জানুয়ারির শেষে প্রদর্শিত হবে সানড্যান্স ফিল্ম ফেস্টিভ্যালে।