বিগ বস সেভেন জয়ী গহর খান
কালার্স চ্যানেলের জনপ্রিয় টিভি শো ‘বিগ বস সিজন সেভেন’-এর শিরোপা জয় করেছেন মডেল এবং বলিউডি অভিনেত্রী গহর খান।
টাইমস অফ ইন্ডিয়া জানায়, এবারের সিজনে শীর্ষ চার প্রতিযোগীর তালিকায় ছিলেন আজাজ খান, তানিশা মুখার্জি, সংগ্রাম সিং এবং গহর খান। সবাইকে টপকে ‘বিগ বস সেভেন’-এর শিরোপা জিতে নেন গহর।
টিভি শোটির চূড়ান্ত পর্বে সকল প্রতিযোগী এবং তাদের পরিবারের উপস্থিতিতে গহরের হাতে ট্রফি এবং ৫০ লাখ রুপি তুলে দেন উপস্থাপক সালমান খান।
এবারের সিজনে ফার্স্ট রানার্সআপ হয়েছেন তানিশা। আজাজ খান হয়েছেন সেকেন্ড রানার্সআপ।
চূড়ান্ত পর্বে উপস্থিত ছিলেন সিনিয়র বলিউডি অভিনেত্রী এবং তানিশার মা তনুজা। তিনি তার মেয়ের জন্য গর্ব প্রকাশ করেন।
সকল আনুষ্ঠানিকতা শেষে সালমান খান বিজেতা হিসেবে গহরের নাম ঘোষণা করেন। সেই সময় গহরের মা এবং বোন উপস্থিত ছিলেন।
