২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বটতলার নাটক ‘দ্য ট্রায়াল অব মাল্লাম ইলিয়া’

নাট্যদল বটতলা মঞ্চস্থ করতে যাচ্ছে নীরিক্ষাধর্মী নাটক ‘দ্য ট্রায়াল অব মাল্লাম ইলিয়া’। এটি দলের ৫ম প্রযোজনা। আফ্রিকান লেখক মুহাম্মদ বেন আবদাল্লার মূল রচনা থেকে নাটকটি অনুবাদ করেছেন সৌম্য সরকার। নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2013, 04:32 PM

Updated : 13 Oct 2022, 03:09 PM

বটতলার পরিচালক কাজী রোকসানা রুমা গ্লিটজকে জানান, বুধবার সন্ধ্যা ছটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমন্ডলে নাটকটির প্রথম মঞ্চায়ন হবে।

‘দ্য ট্রায়াল অফ মাল্লাম ইলিয়া’র কেন্দ্রীয় চরিত্র মাল্লাম ইলিয়ার রূপায়ন করবেন পংকজ মজুমদার। মালওয়াল চরিত্রে তৌফিক হাসান ভুঁইয়া, শমসের, সৈন্য-৫ ও মুখোশ অভিনেতার চরিত্রে কাজী রোকসানা রুমা, খোদেজা ও হালিমা চরিত্রে হুমায়রা আখতার, আদম চন্দ্রপুরী চরিত্রে মিজানুর রহমান অভিনয় করবেন।

রুমা জানিয়েছেন, বৃহস্পতিবার ও শুক্রবার একই স্থানে নাটকটি আবারও মঞ্চস্থ করবেন তারা।