২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সরাসরি চিরকুট

লাইভ সংগীতানুষ্ঠান ‘আনন্দে আজ এবং  আগামী’-তে গান গাইবে ব্যান্ডদল চিরকুট। এ অনুষ্ঠানে তারা ১২টি গান পরিবেশন করবে।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2013, 06:46 PM

Updated : 13 Oct 2022, 03:09 PM

চিরকুট ব্যান্ড গ্লিটজকে জানায়, অনুষ্ঠানটি উপলক্ষে তারা দুটি গানের নতুন সংগীতায়োজন করেছে। প্রথম অ্যালবাম ‘চিরকুট’ ও দ্বিতীয় অ্যালবাম ‘জাদুর শহর’ থেকে বাছাই করা গানগুলো পরিবেশন করবে তারা। 

এ অনুষ্ঠানে দর্শক ফোনে ব্যান্ড সদস্যদের সঙ্গে কথা বলার পাশাপাশি গানের অনুরোধ করতে পারবেন।

সম্প্রতি রিকসকনসারেটনের আয়োজনে নরওয়ের ছয়টি শহরে আয়োজিত কনসার্টে তারা নরওয়ের ব্যান্ড কাসা মুরিলোর সঙ্গে পারফর্ম করেছে।

ব্যান্ডের ভোকালিস্ট শারমিন সুলতানা সুমি জানান, ২০১৪ সালে নতুনভাবে হাজির হবেন তারা।

‘আনন্দে আজ এবং আগামী’ অনুষ্ঠানটি বৃহস্পতিবার রাত ১১টা ২০ মিনিটে আরটিভিতে প্রচারিত হবে।