২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নয় বছরে বৈশাখী

নবম বর্ষে পদার্পণ করছে বৈশাখী টেলিভিশন। এ উপলক্ষে শুক্রবার ঢাকায় তাদের প্রধান কার্যালয়ে দিনব্যাপী নানা আয়োজনের পসরা সাজিয়েছে চ্যানেলটি।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2013, 04:17 PM

Updated : 25 Apr 2022, 07:43 PM

শুক্রবার রাত ১২টায়  তথ্য ও সংস্কৃতিমন্ত্রী হাসানুল হক ইনু প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের সূচনা করবেন বলে জানিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ।

চ্যানেলটি আরও জানিয়েছে, তাদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী ও তথ্যমন্ত্রী।

সকল শ্রেণি-পেশার মানুষের শুভেচ্ছা-বিনিময়ের জন্য শুক্রবার সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত উন্মুক্ত থাকবে কার্যালয়। শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের পাশাপাশি থাকছে পাঁচটি বিশেষ সংগীতানুষ্ঠান ও একটি বিশেষ নাটক।

সকাল ১০টা ১৫ মিনিটে সংগীতানুষ্ঠানে গাইবেন প্রিয়াংকা গোপ। সকাল ১১টা ৩৫ মিনিটে সংগীতানুষ্ঠানের শিল্পী খায়রুল আনাম শাকিল, বিকাল ২টা ৩০ মিনিটের আয়োজনে গাইবেন বিউটি ও আশিক। রাত ৮টা ৫০ মিনিটে প্রচারিত হবে  বিশেষ নাটক ‘ভয়ঙ্কর সুন্দর’। প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ সংগীতানুষ্ঠান ‘সময় কাটুক গানে গানে’ প্রচারিত হবে রাত ১১ টায়।

বৈশাখী টেলিভিশনের জন্ম ২০০৪ সালে।