চ্যানেলে বড়দিনের আয়োজন
বড়দিন উপলক্ষে একুশে টেলিভিশন আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠানমালার। সকাল ৯টা ৩০ মিনিটে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘ঐ মহামানব আসছে’। সকাল ১১টা ৩০ মিনিটে মাসুদুল হাসান রনির প্রযোজনায় প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘মেরি ক্রিসমাস’। দুপুর ১২টা ৩০ মিনিটে প্রচারিত হবে বড়দিন উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ‘নন্দিত বড়দিন’।
বাবুল আক্তারের প্রযোজনায় সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে প্রচার হবে ‘শুভ বড়দিন’। সন্ধ্যা ৬টায় একুশে টেলিভিশনের স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত হবে ‘একুশের সন্ধ্যা’। রিশিতা জাহানের বড়দিন উপলক্ষে ছোটদের জন্য নির্মিত বিশেষ অনুষ্ঠান ‘ছোটদের সান্টা ক্লজ’ প্রচারিত হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। মরিয়ম মারিয়ার প্রযোজনায় বিশেষ অনুষ্ঠান ‘যুগে যুগে বড়দিন’ প্রচার হবে রাত ৭টা ৫০ মিনিটে। মাসুদুল হাসান রনির প্রযোজনায় রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘শুভ বারতা নিয়ে এল বড়দিন’।
এসএটিভিতে রাত ৯টায় প্রচারিত হবে বিশেষ সংগীতানুষ্ঠান ‘ক্রিস্টমাস চাইমস’। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন কামরুজ্জামান রঞ্জু।
মাছরাঙাতে রাত ৮ টায় প্রচার হবে ম্যাগাজিন অনুষ্ঠান ‘বড় আনন্দ’। জনপ্রিয় সংগীতশিল্পী এস আই টুটুলের উপস্থাপনায় এতে গান গাইবেন এন্ড্রু কিশোর, তপন চৌধুরী, কণা ও ন্যান্সি। নৃত্য পরিবেশন করবেন ঈশিতা। আরও থাকছে ইমন, নিরব, মুনমুন, সাজু খাদেম ও দেবাশিস বিশ্বাসের পরিবেশনা। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন কবির বকুল। রাত ৯টায় প্রচারিত হবে স্বীকৃতি প্রসাদ বড়ুয়ার প্রযোজনায় বিশেষ অনুষ্ঠান ‘খুশির বড়দিন’। কল্লোল চৌধুরীর গ্রন্থনা ও পরিকল্পনায় বর্ণাঢ্য এ অনুষ্ঠানে নাচ, গানসহ বিভিন্ন পরিবেশনায় অংশগ্রহণ করেছেন খ্রিস্টান সম্প্রদায়ের শিল্পীবৃন্দ। উপস্থাপনা করেছেন গাব্রিয়েল ডালিম বাড়ৈ ও মিরিয়াম রায় জুঁই।
বাংলাভিশনে বড়দিনের সকালে ‘দিন প্রতিদিন’ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নটরডেম কলেজের অধ্যক্ষ ড. ফাদার হেমন্ত পিউস রোজারিও। এ অনুষ্ঠানে তিনি বড়দিনের নানা বিষয় নিয়ে কথা বলেছেন। অনুষ্ঠানটি সকাল ৮টা ৩০ মিনিটে প্রচারিত হবে। বিশেষ অনুষ্ঠান ‘বড়দিনে শান্তির বারতা’ প্রচার হবে বাংলাভিশনে। অনুষ্ঠানে সান্টা ক্লজকে নিয়ে থাকছে একটি নাটিকা। সান্টা ক্লজের চরিত্রে অভিনয় করেছেন মুকুল সিরাজ। অনুষ্ঠানে আরও থাকছে বড়দিনের গান, নাচ, আবৃত্তি, ইন্টারভিউ ও ডকুমেন্টারি। ডিনা বৈদ্যর উপস্থাপনায় অনুষ্ঠানটি বাংলাভিশনে প্রচার হবে ২৫ ডিসেম্বর বিকেল ৫টা ২৫ মিনিটে।
বড়দিন উপলক্ষে গাজীটিভি প্রচার করবে বিশেষ অনুষ্ঠান ‘আজ বড়দিন’। এ অনুষ্ঠানে বড়দিন নিয়ে আলোচনার পাশাপাশি দেখানো হবে একটি প্রামাণ্যচিত্র। থাকছে বড়দিনের গান, নাচ ও সান্টা-ক্লজের একাধিক পরিবেশনা। দীপান্বিতা হালদারের উপস্থাপনায় ও এইচ এ এম রাজনের প্রযোজনায় অনুষ্ঠানটি বুধবার রাত ৮টা ১০ মিনিটে গাজীটিভিতে প্রচার হবে।
