২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শীর্ষে বন জোভির ‘বিকজ উই ক্যান’

রক ব্যান্ড তারকা বন জোভির ২০১৩ সালের বিশ্বব্যাপী ভ্রাম্যমান কনসার্ট ‘বিকজ উই ক্যান’ বছরের সর্বাধিক আয় করা কনসার্ট হিসেবে নির্বাচিত হয়েছে বিলবোর্ড ম্যাগাজিনের জরিপে।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2013, 03:25 PM

Updated : 25 Apr 2022, 07:41 PM

কন্টাক্টমিউজিক জানায়, আমেরিকান রক ব্যান্ডটি চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তাদের এই সফর শুরু করে। তবে কনসার্ট যাত্রার দুমাসের মাথায় এপ্রিল মাসে ব্যান্ডের গিটারিস্ট রিচি সামবোরা তার মেয়ের সঙ্গে কিছুটা বেশি সময় কাটানোর জন্য ফিরে যান। তখন তাদের সফরে কিছুটা বাধা পড়লেও তারা নতুন উদ্যমে আবারও যাত্রা শুরু করেন।

বিলবোর্ডের হিসেবানুসারে ব্যান্ডটি এই সফরে আয় করেছে ২০ কোটি মার্কিন ডলার। ওই তালিকায় দ্বিতীয় স্থানে আছে দ্য সার্ক ডু সোলেইল আয়োজিত মাইকেল জ্যাকসনের ‘দ্য ইমমর্টাল’ কনসার্ট। ওই কনসার্ট মোট ১৫ কোটি মার্কিন ডলার আয় করে পুরো বছরে।

‘দ্য ট্রুথ এবাউট লাভ’ শো থেকে পপতারকা পিঙ্ক আয় করেছেন ১৪.৭৯ কোটি ডলার। আর তিনি আছেন তৃতীয় স্থানে। অল্পকিছুর ব্যবধানে পিছিয়ে পড়েছে ব্রুস স্প্রিংস্টিন এবং দ্য ই স্ট্রিট ব্যান্ড। তাদের আয় ১৪.৭৬ কোটি মার্কিন ডলার।

পঞ্চম স্থানে আছে রিয়ানার ডায়মন্ডস ওয়ার্ল্ড ট্যুর। রিয়ানার আয় ১৩.৭ কোটি ডলার।

তালিকায় আরও আছেন দ্য রোলিং স্টোন, টেইলর সুইফট এবং বিয়োন্সে নোলস।