বাবা হয়েছেন শন
যুক্তরাজ্যের সংগীতশিল্পী জে শন প্রথমবারের মতো বাবা হয়েছেন। ১৩ ডিসেম্বর তার স্ত্রী থারা নাটালিয়া একটি কন্যা সন্তানের জন্ম দেন।
কন্টাক্ট মিউজিক জানায়, শন তার মেয়ের নাম রেখেছেন আইভা লুভিন কাউর ঝুটি। শনের আসল নাম কমলজিৎ সিং ঝুটি।
শন ইন্সট্রাগ্রামে তার নবজাত কন্যার ছবি শেয়ার করেন। ক্যাপশনে তিনি লেখেন, “আমি প্রথমবারের মতো বাবা হয়েছি। এই হল আমার ছোট্ট মেয়ে। ১৩ ডিসেম্বর সে পৃথিবীতে আসে। জন্মের সময় তার ওজন ছিল ছয় পাউন্ড সাত আউন্স। আমার জীবনের অন্যতম সেরা দিন ছিল এটি।”
কন্যার জন্মে নিজের বেশ কিছু জনপ্রিয় গান মিলিয়ে একটি নতুন মিউজিক মিক্স তৈরি করেছেন শন।
শন বলেন, “আমার স্ত্রীর জন্য আমি একটি বিশেষ মিউজিক মিক্স তৈরি করেছি। তার কিছু প্রিয় গানের মিশ্রণে তৈরি করেছি সেটি।”
মডেল এবং আর অ্যান্ড বি গায়িকা নাটালিয়ার সঙ্গে শনের পরিচয় হয় ২০০৭ সালে। ওই সালে তিনি ‘মার্ডার’ গানের মিউজিক ভিডিওর কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। ওই একই সময় শনের অ্যালবাম ‘মাই ওন ওয়ে’ মুক্তি পায়।
