২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘রাইস’ সিনেমায় শাহরুখ-ফারহান

বলিউডি নির্মাতা রাহুল ধোলাকিয়ার নতুন সিনেমা ‘রাইস’-এ একসঙ্গে দেখা যাবে শাহরুখ খান এবং ফারহান আখতারকে।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2013, 05:26 PM

Updated : 13 Oct 2022, 03:07 PM

টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী, এক্সেল এন্টারটেইনমেন্টের প্রযোজনায় নির্মিত হবে সিনেমাটি।

অ্যাকশন ধাঁচের সিনেমা ‘রাইস’এর কাহিনি গড়ে উঠেছে ভারতের গুজরাটকে কেন্দ্র করে। সিনেমায় শাহরুখকে দেখা যাবে একজন অবৈধ পণ্য ব্যবসায়ীর ভূমিকায়। আর ফারহান অভিনয় করবেন পুলিশ অফিসারের চরিত্রে।

২০১৪ সালের মাঝামাঝি সময়ে সিনেমাটির শুটিং শুরু হবে।

ফারহান আখতারের পরিচালনায় এর আগে ‘ডন’ সিরিজে অভিনয় করেছেন শাহরুখ। তবে ব্যক্তিগত জীবনে ঘনিষ্ঠ এই দুই বন্ধুকে প্রথমবারের মতো পর্দায় একসঙ্গে দেখা যাবে নতুন এই সিনেমার মাধ্যমে।

সিনেমার সঙ্গে সংশ্লিষ্টরা আশা করছেন, ২০১৫ সালের ঈদে মুক্তি পাবে ‘রাইস’।