২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘শোলে’ সিনেমার কমিকস

ক্ল্যাসিক হিন্দি সিনেমা ‘শোলে’র কাহিনি এবার ফুটে উঠবে কমিক বইয়ের পাতায়। আরও প্রকাশিত হবে ‘শোলে’ ভিডিও গেইম এবং মোবাইল অ্যাপ।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2013, 05:04 PM

Updated : 13 Oct 2022, 03:07 PM

মিডডের খবর অনুযায়ী, নতুন প্রজন্মের মধ্যে ‘শোলে’ সিনেমার জনপ্রিয়তা ছড়িয়ে দিতে ইলেক্ট্রনিক মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে মুক্তি পাবে ‘শোলে’ সিনেমার কাহিনি। ‘শোলে’ থ্রিডির প্রযোজক জয়ন্তিলাল গাড়া উদ্বোধন করবেন ‘শোলে’ কমিকস।

‘শোলে’ থ্রিডির নির্মাতারা চান তরুণরা এই সিনেমা সম্পর্কে জানুক। আর তাই তারা তরুণদের মধ্যে জনপ্রিয় মাধ্যম মোবাইল ফোন, ভিডিও গেইম এবং কমিক বইকে বেছে নিয়েছেন।

সিনেমাটির মুখপাত্র বলেন, “আমরা শোলে সিনেমার ঐতিহ্য এগিয়ে নিয়ে যেতে চাই। এ জন্য আমরা এই সিনেমার কাহিনির উপর ভিত্তি করে প্রকাশ করব অনেক ধরনের ভিডিও গেইম এবং মোবাইল অ্যাপ্লিকেশন, যেন নতুন প্রজন্মের দর্শকরা আকৃষ্ট হয়।”

ইতোমধ্যেই ভারতের কার্টুন চ্যানেলে প্রচারিত হচ্ছে ‘শোলে’র অ্যানিমেটেড সিরিজ। প্রকাশিত হয়েছে ‘শোলে’ ভিডিও গেইম এবং ‘গাব্বার’ নামের এক মোবাইল অ্যাপ্লিকেশন।