রণবীরের ১২ কোটির বিজ্ঞাপন
একটি বিস্কুটের বিজ্ঞাপনে কাজ করার জন্য ১২ কোটি রুপি সম্মানী নিয়েছেন বলিউডি অভিনেতা রণবীর কাপুর।
যদিও এ বছর রণবীরের সর্বশেষ সিনেমা ‘বেশরম’ বক্স অফিসে সফল হতে পারেনি। কিন্তু জনপ্রিয়তার পরিমাপে তার মূল্য এখনও অনেক চড়া। নতুন এক বিস্কুটের বিজ্ঞাপনের জন্য ১২ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন রণবীর।
মিডডে পত্রিকা এক সূত্রের বরাতে জানিয়েছে, ঐ বিজ্ঞাপনের জন্য রণবীরই ছিলেন প্রথম পছন্দ। ঐ কোম্পানিটি এমন কাউকে খুঁজছিল যার ব্যক্তিত্বের মধ্যে রয়েছে কিছুটা আদুরে ভাব এবং সেইসঙ্গে খানিকটা দুষ্টুমি। রণবীরের মধ্যে এ সবকিছুই আছে। তাই এই বিজ্ঞাপনে কাজ করার জন্য রণবীরকে প্রস্তাব দেন তারা।
এই বিজ্ঞাপনের জন্য রণবীরকে তারা ১২ কোটি রুপি দিতে রাজি হন।
কোম্পানির এক ঘনিষ্ঠ সূত্র জানায়, প্রথম সারির সব অভিনেতা এখন বিজ্ঞাপনের জন্য এমন পারিশ্রমিক নিচ্ছেন। রণবীর নিজেও এই পরিমাণ পারিশ্রমিক চেয়েছিলেন। কোম্পানি কর্তৃপক্ষ তাকে ১২ কোটি রুপি দিতে রাজি হয়। বিশেষ করে বিজ্ঞাপনটি ভালো গ্রহণযোগ্যতা পাওয়ায় কোম্পানি কর্তৃপক্ষ মনে করছেন তাদের বিনিয়োগ বিফলে যায়নি।
তবে রণবীর কিংবা কোম্পানিটির মুখপাত্র, কারও মন্তব্য পাওয়া যায়নি।
