২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যান্ডেলার শেষকৃত্যে গাইবেন নিকোল শেরজিংগার

কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলার শেষকৃত্য অনুষ্ঠানে গান গাইবেন সংগীতশিল্পী নিকোল শেরজিংগার।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2013, 05:04 PM

Updated : 13 Oct 2022, 03:06 PM

ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের খবর অনুযায়ী, ১৫ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুনু এলাকায় অনুষ্ঠিত হবে ম্যান্ডেলার শেষকৃত্য অনুষ্ঠান।

যুক্তরাজ্যের ফিমেল ফার্স্ট পত্রিকাকে শেরজিংগার জানিয়েছেন, সম্প্রতি লন্ডনের ম্যান্ডারিন হোটেলে ম্যান্ডেলার মেয়েদের সঙ্গে এই পারফরম্যান্সের বিষয়ে কথা বলেছেন তিনি।

এক সূত্রের বরাতে সান পত্রিকা জানিয়েছে, শেরজিংগারের সঙ্গে আলোচনা করার সময় ম্যান্ডেলার মেয়েরা তাকে বলেছেন, ঐ অনুষ্ঠানে পারফর্ম করা উচিত তার। অথবা একজন বিশেষ অতিথি হিসেবেও উপস্থিত থাকতে পারেন তিনি।