২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন দুই ধারাবাহিকে হাসিন

নতুন দুটি ধারাবাহিকে অভিনয় করছেন অভিনেত্রী হাসিন রওশন। ধারাবাহিক দুটি হল রায়হান খানের ‘কালার’ এবং ‘ মোস্তফা মননের ‘নারী’।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2013, 04:11 PM

Updated : 13 Oct 2022, 03:06 PM

‘কালার’ ধারাবাহিকে হাসিন এক র্যা ম্প মডেলের ভূমিকায় অভিনয় করেছেন।

এতে দেখা যাবে, এক ফ্যাশন শোতে পারফর্ম করতে সদলবলে থাইল্যান্ডে যান হাসিন। সেখানে যাওয়ার পর দলের সদস্যরা একে একে অপহরণ হতে থাকে। কেউ বুঝতে পারে না, কারা অপহরণ করছে। হাসিনও একদিন অপহৃত হন।

এ ধারাবাহিকে হাসিনের বিপরীতে অভিনয় করেছেন নাঈম।

হাসিন গ্লিটজকে বলেন, “এ ধারাবাহিকের পরতে পরতে রহস্যের গন্ধ পাবে দর্শক। রহস্য উদঘাটনের ঘটনাগুলোও বেশ মজার। ধারাবাহিকের শুটিং হয়েছে থাইল্যান্ডে।”

‘নারী’ ধারাবাহিকে ‘ঝিনি’ নামের এক প্রতিবাদী চরিত্রে অভিনয় করেছেন হাসিন। নারীপ্রধান এ ধারাবাহিকে দেখা যাবে, সমাজের নানা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করে ঝিনি।

হাসিন শুভ্র আহমেদের ‘বাস্তব অভিজ্ঞতা’ এবং রোমান রনির ‘বাউন্ডুলে মনগুলো’ নামে দুটি একঘণ্টার নাটকে অভিনয় করেছেন।

‘বাস্তব অভিজ্ঞতা’ নাটকে হাসিনের বিপরীতে অভিনয় করেছেন সজল। কমেডি ধাঁচের ‘বাউন্ডুলে মনগুলো’ নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন আরিয়ান, প্রণব, ফারাবি ও ইরফান।