২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হৃত্বিকের নিজস্ব ব্র্যান্ড

নিজস্ব ব্র্যান্ডের পোশাক বাজারে আনবেন বলিউডি অভিনেতা হৃত্বিক রোশান।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2013, 04:00 PM

Updated : 25 Apr 2022, 07:38 PM

হলিউডে যদিও তারকাদের প্রায় প্রত্যেকেরই রয়েছে নিজস্ব লাইফস্টাইল ব্র্যান্ড। কিন্তু বলিউডে এর প্রচলন এখনও তেমন দেখা যায় না। তবে সালমান খানের নিজস্ব ব্র্যান্ড ‘বিয়িং হিউম্যান’-এর পর এবার নিজের ব্র্যান্ড বাজারে আনবেন হৃত্বিক রোশান।

ইন্ডিয়া টুডে জানিয়েছে,নভেম্বর মাসে পোশাক বিক্রয়ের ওয়েবসাইট ‘মিন্ত্রা ডটকম’-এ নিজের ব্র্যান্ড প্রথম চালু করেন হৃত্বিক। এইচআরএক্স নামের এই ব্র্যান্ড এবার বিভিন্ন শপিং মলের শোরুমেও পৌঁছে দিতে চান তিনি।

পুরুষদের জন্য তৈরি এই পোশাকগুলো শোরুমে আসবে ২০১৪ সালের মার্চ মাসে।

ইন্ডিয়া টুডে আরও জানিয়েছে, পুরুষদের পোশাক দিয়ে যাত্রা শুরু করলেও আগামীতে নারী এবং শিশুদের জন্যও পোশাক পাওয়া যাবে এইচআরএক্স-এ। আরও থাকবে খেলার পোশাক এবং ব্যায়ামের পোশাক।

এর আগে নিজস্ব ব্র্যান্ডের জিনিস বাজারে এনেছিলেন শিল্পা শেঠি এবং দীপিকা পাড়ুকোন। এই দুই অভিনেত্রীর ব্র্যান্ডের লিমিটেড এডিশন পারফিউম এবং ডেনিম জিন্স বাজারে আসার সঙ্গে সঙ্গেই বিক্রি হয়ে যায়।