শাহরুখের ৬০ লাখ অনুসারি
মাইক্রোব্লগিং সাইট টুইটারে এখন ৬০ লাখ ভক্ত অনুসরণ করছেন অভিনেতা শাহরুখ খানকে।
ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানিয়েছে, মঙ্গলবার টুইট করে শাহরুখ তার অনুসারীদের ধন্যবাদ জানান।
শাহরুখ লেখেন, “৬০ লাখ অনুসারীকে ধন্যবাদ। সংখ্যাকে ছাড়িয়ে গেছে আমাদের ভালোবাসা। কামনা করি সবাই যেন সুখী হয় এবং অপরিসীম ভালোবাসা পায়।”
সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুক এবং টুইটারে রয়েছে শাহরুখের নিয়মিত উপস্থিতি। বিভিন্ন সামাজিক এবং ধর্মীয় অনুষ্ঠানে সকলকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি ব্যক্তিগত বিভিন্ন অনুভূতি ভক্তদের কাছে প্রকাশ করেন শাহরুখ।
ঈদের দিন সকালে সন্তানদের নিয়ে নামাজ পড়তে যাওয়া থেকে শুরু করে শুটিংয়ে দেরি করে পৌঁছে নির্মাতাকে নারাজ করার খবর, সবকিছুই শাহরুখ তার পোস্টের মাধ্যমে ভক্তদের নিয়মিত জানিয়ে থাকেন।
