‘টেবিল নম্বর ২১’-এর সিকুয়েল
থ্রিলার সিনেমা ‘টেবিল নম্বর ২১’-এর সিকুয়েল নির্মিত হচ্ছে এবং চলচ্চিত্রটি প্রযোজনা করবেন ভিকি রজনি।
রজনি বলেন, “সিনেমাটির সিকুয়েল নির্মাণের কাজ চলছে। এবারের পর্বও একটি খেলাকে কেন্দ্র করে নির্মিত হবে। তবে আগের পর্বের সঙ্গে এবারের সিনেমার কাহিনির কোনো মিল থাকবে না।”
মূল সিনেমায় অভিনয় করেছিলেন রাজিভ খান্ডেলওয়াল, টিনা দেশাই এবং পরেশ রাওয়াল। সিকুয়েলে পুরনো মুখের মধ্যে থাকছেন পরেশ রাওয়াল।
