নতুন সিনেমায় ভারুন
নির্মাতা শ্রীরাম রাঘবানের নতুন এক ‘ডার্ক কমেডি থ্রিলার’-এ অভিনয় করবেন ভারুন ধাওয়ান।
‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ মুক্তির পর থেকে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন ভারুন। বর্তমানে শুটিং করছেন বাবা ডেভিড ধাওয়ানের ‘তু মেরা হিরো’ সিনেমা। হাতে আছে ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’, যেখানে তাকে দেখা যাবে আলিয়া ভাটের সঙ্গে।
তার ব্যস্ত শিডিউলে সম্প্রতি যোগ হল আরও একটি সিনেমা। টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, শ্রীরাম রাঘবান পরিচালিত এই সিনেমার নাম এখনও ঠিক হয়নি।
‘তু মেরা হিরো’ সিনেমাটি মুক্তি পাবে ২০১৪ সালের ৪ এপ্রিল।
