২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ববি জাসুস’ বিদ্যা

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2013, 05:24 PM

Updated : 25 Apr 2022, 07:36 PM

‘ববি জাসুস’ সিনেমায় নতুন রূপে দেখা যাবে বলিউডি অভিনেত্রী বিদ্যা বালানকে।

গোয়েন্দা কাহিনিভিত্তিক এই সিনেমার ‘ফার্স্ট লুক’ সম্প্রতি প্রকাশিত হয়েছে, যেখানে বিদ্যাকে দেখা গেছে একজন পুরুষের সাজে। থ্রিলার ধাঁচের সিনেমা ‘ববি জাসুস’এর শুটিং চলছে ভারতের হায়দ্রাবাদে।

সিনেমাটি প্রযোজনা করছেন অভিনেত্রী দিয়া মির্জা এবং তার বাগদত্ত সাহিল সাঙ্ঘা। আর পরিচালনার দায়িত্বে আছেন সমর শেখ।

সিনেমার কাহিনি গড়ে উঠেছে এক নারীকে ঘিরে, যিনি তার এলাকার সেরা গোয়েন্দা হতে চান।

সিনেমায় বিদ্যা অভিনয় করবেন মুখ্য চরিত্রে। আর তাই গোয়েন্দাগিরি করতে গিয়ে নানা ধরনের সাজে সাজতে হবে তাকে।

সিনেমার প্রকাশিত ‘ফার্স্ট লুক’-এ বিদ্যাকে দেখা যাচ্ছে রাস্তার পাশে বসা এক পুরুষ ভিখারির সাজে, যিনি সবার কাছে ভিক্ষা চাইছেন।

বিদ্যার এই চেহারা ইতোমধ্যেই ঝড় তুলেছে সিনেমাপ্রেমী মহলে।

তবে কবে নাগাদ বড়পর্দায় দেখা যাবে ‘ববি জাসুস’, তা এখনও নির্ধারিত হয়নি। 

বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/জেনিফার/এসএম/আরএস/ডিসেম্বর২/১৩