২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন সদস্য নিচ্ছে রবীন্দ্রসংগীত শিল্পী সংসদ

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2013, 05:06 PM

Updated : 25 Apr 2022, 07:36 PM

নতুন সদস্য সংগ্রহের মাধ্যমে দেশব্যাপী রবীন্দ্রসংগীত চর্চার প্রসারে পুরোদমে কাজ শুরু করেছে বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংসদ।

গ্লিটজকে এ তথ্য জানিয়েছেন সংসদের সাধারণ সম্পাদক ফাহিম চৌধুরী।

চলতি বছর ২৬ জুন যাত্রা শুরু করে রবীন্দ্রসংগীত শিল্পী সংসদ। এ সংগঠনের সভাপতি বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী সুধীন দাশ, নির্বাহী সভাপতি দুদুল আহমেদ। সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছেন রবীন্দ্রসংগীত শিল্পী স্বপন দত্ত, নীলোৎপল সাদ্দ, মুজিবুল কাইয়ুম, মহাদেব ঘোষ এবং মেজবাহউল আলম মঞ্জু।

সংগঠন সম্পর্কে ফাহিম চৌধুরী বলেন, “বাংলাদেশের রবীন্দ্রসংগীত শিল্পীদের জন্য নতুন এক প্ল্যাটফর্ম রবীন্দ্রসংগীত শিল্পী সংসদ। তরুণ প্রজন্মের মধ্যে রবীন্দ্রসংগীতের আবেদন পৌঁছে দিতে আমরা ইতোমধ্যেই বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছি। তাদের উচ্চতর প্রশিক্ষণের বন্দোবস্ত করেছি।”

সংগঠনটি এখন পহেলা বৈশাখ উপলক্ষে প্রকাশিতব্য একটি অ্যালবামের জন্য গান নির্বাচন করছে। খুব শীঘ্রই রেকর্ডিং শুরু করবেন বলে জানিয়েছেন সংগঠনের নির্বাহী সদস্য স্বপন দত্ত।

ফাহিম জানিয়েছেন, খুব শীঘ্রই চট্টগ্রামে সংগঠনের একটি শাখা খোলার পরিকল্পনা আছে তাদের।