২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বড়দিনের মৌসুমে ‘অ্যাঙ্করম্যান টু’

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2013, 06:52 PM

Updated : 25 Apr 2022, 07:36 PM

প্যারামাউন্ট স্টুডিওর ব্যানারে ‘অ্যাঙ্করম্যান টু’ বড়দিন উপলক্ষে নির্ধারিত তারিখের দুদিন আগে, ১৮ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানায়, কমেডিভিত্তিক সিকুয়েল সিনেমাটির মুক্তির তারিখ ২০ ডিসেম্বর নির্ধারিত হয়ে থাকলেও, বড়দিনের মৌসুম শুরু হয়ে যাওয়ার কারণে দুদিন আগেই মুক্তি পাবে হ্যারিসন ফোর্ড অভিনীত ‘অ্যাঙ্করম্যান টু’।

অ্যাডাম ম্যাকের পরিচালনা এবং উইল ফেরালের চিত্রনাট্যে নির্মিত সিনেমায় এর আগের পর্বের অভিনেতা পল রুড, স্টিভ ক্যারেল, ডেভিড কোচনার এবং ক্রিস্টিনা অ্যাপলগেটের সঙ্গে অভিনয় করবেন উইল ফেরাল। নতুনদের মধ্যে আছেন হ্যারিসন ফোর্ড, জেমস মার্সডেন, টিনা ফে এবং ক্রিস্টেন উইগ।

সিনেমায় অতিথি অভিনেতা হিসেবে থাকবেন নিকোল কিডম্যান, লিয়াম নিসন এবং কেনি ওয়েস্ট।