২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ‘দ্য কনজুরিং’

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পর এবার ঢাকায় মুক্তি পাচ্ছে হলিউডি হরর থ্রিলার ‘দ্য কনজুরিং’। শুক্রবার ঢাকার স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2013, 03:26 PM

Updated : 13 Oct 2022, 03:05 PM

‘দ্য কনজুরিং’ পরিচালনা করেছেন জেমস ওয়েন। সিনেমার গল্প লিখেছেন চাদ হাইয়েস, ক্যারি হাইয়েস অভিনয় করেছেন প্যাট্রিক উইলসন, ভেরা ফারমিগা, রন লিভিংস্টোন প্রমুখ।

স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দীন আহমেদ এই তথ্য জানিয়েছেন।

প্যারানর্মাল ইনভেস্টিগেটর এড. আর লরেন এক খামার বাড়ির সন্ধান পেয়েছেন; সে বাড়ির বাসিন্দারা কিছুতেই টিকতে পারছে না ভুতুড়ে উপদ্রবে। ভূত ধরার জন্য তাই ওই বাড়িতে অভিযান চালান এড. আর লরেন। এ নিয়েই তৈরি হয়েছে আমেরিকান হরর থ্রিলার ‘দ্য কনজুরিং’।

মেজবাহ জানিয়েছেন, সিনেমাটি ১৯ জুলাই যুক্তরাষ্ট্রে মুক্তি পায়। আর যুক্তরাজ্যে মুক্তি পায় ৬ আগস্ট। মুক্তির পরপরই তা তরুণ দর্শকদের মধ্যে সাড়া ফেলে। এক সপ্তাহের মাথায় ইউ কে টপচার্টের শীর্ষে জায়গা করে নেয় ছবিটি। ২ কোটি ডলার বাজেটের এই মুভি এ পর্যন্ত আয় করেছে প্রায় ৩১.৬ কোটি মার্কিন ডলার।