২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিপ্লবী চরিত্রে হেলাল খান

গাজী মাজহারুল আনোয়ারের ‘আপোষহীন’ সিনেমায় কমল নামে এক  বিপ্লবী তরুণের চরিত্রে হেলাল খানকে দেখা যাবে।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2013, 05:18 PM

Updated : 13 Oct 2022, 03:04 PM

‘আপোষহীন’ সিনেমাতে দেখা যাবে, সমাজের নানা অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ান হেলাল। তার বিপরীতে অভিনয় করেছেন নিপুণ।

গ্লিটজকে এ তথ্য জানিয়েছেন হেলাল।

হেলাল আরও জানিয়েছেন, তার অভিনীত দুটি সিনেমা এখন মুক্তির দিন গুণছে। এগুলো হল পিএ কাজলের সরকারি অনুদানের সিনেমা ‘মুক্তি’ এবং দেওয়ান নাজমুলের ‘নাকফুল’। ‘নাকফুল’ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন রেবেকা মনি।

হেলাল অভিনীত সর্বশেষ সিনেমা ‘সেই তুমি অনামিকা’ মুক্তি পেয়েছে চলতি বছরের এপ্রিলে। সিনেমাটি পরিচালনা করেছেন মাহমুদ সারওয়ার।

১৯৯৪ সালে হাফিজ উদ্দিন পরিচালিত ‘প্রিয় তুমি’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় হেলাল খানের। এরপর ‘বাজিগর’, ‘সাগরিকা’, ‘আশা আমার আশা’, ‘হাছন রাজা’, ‘মমতাজ’, ‘জুয়াড়ি’, ‘গুরু ভাই’, ‘কুখ্যাত খুনি’-সহ অর্ধশতাধিক সিনেমায় তিনি অভিনয় করেছেন। ‘জুয়াড়ি’ সিনেমাতে খলচরিত্রের জন্য ২০০২ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি।