২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাডেলের নতুন গাড়ি

নিজের জন্য বিশেষভাবে বানানো একটি গাড়ির অর্ডার করেছেন পপ তারকা অ্যাডেল। গাড়িটির দাম এক লাখ ডলার।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2013, 05:48 PM

Updated : 25 Apr 2022, 07:34 PM

কন্টাক্টমিউজিক জানায়, লাখ ডলার মূল্যের কাস্টমাইজড গাড়িটি আরেক পপ তারকা মাইলি সাইরাসের গাড়ির অনুরূপ।

অ্যাডেল কিছুদিন আগেই গাড়ি চালানো পরীক্ষায় উত্তীর্ণ হন। অ্যাডেলের এক ঘনিষ্ট সূত্র সানডে মিররকে বলেন, “পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর থেকে, গাড়ি চালানো অ্যাডেলের নেশা হয়ে দাঁড়িয়েছে। তিনি পুরো লন্ডন ঘুরে বেড়ান তার গাড়ি নিয়ে।”

“অ্যাডেলের পক্ষে এখন বিলাসবহুল স্পোর্টসকার কেনা কোনো ব্যাপারই নয়। তবে মা হিসেবে এখন তাকে নিরাপত্তার বিষয়টিও মাথায় রাখতে হয়। আর তাই তিনি এই বিশেষভাবে নির্মিত গাড়িটি অর্ডার করেছেন। গাড়িটি খুবই নিরাপদ এবং বিলাসবহুলও বটে।”

জার্মানির একটি কোম্পানিকে বিশেষভাবে অর্ডার দিয়ে গাড়িটি বানাচ্ছেন অ্যাডেল। এক সূত্র জানায়, সম্প্রতি মাইলির কেনা গাড়ি এবং অ্যাডেলের অর্ডার করা গাড়ি হুবহু এক।

সংবাদমাধ্যমটি জানায়, অ্যাডেল একটি কালো গাড়ি বেছে নিয়েছেন। কারণ তিনি চান না সহজে কেউ তাকে চিনে ফেলুক। গাড়িটি চলতি বছরের বড়দিনে হাতে পাবেন অ্যাডেল এবং নম্বর প্লেট হবে ২০১৪ সালের।”