২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মহেড়া জমিদার বাড়িতে ‘ইত্যাদি’

টিভি ম্যাগাজিন ‘ইত্যাদি’র চলতি মাসের পর্ব ধারণ করা হয়েছে টাঙ্গাইল জেলায় অবস্থিত মহেড়া জমিদার বাড়িতে।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2013, 05:38 PM

Updated : 13 Oct 2022, 03:04 PM

অনুষ্ঠানটি প্রচার হবে ২৯ নভেম্বর।

টিভি দর্শকদের জন্য রয়েছে মহেড়া জমিদার বাড়ির ইতিহাস। শারীরিক প্রতিবন্ধী দুই ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠানকে নিয়ে দুটি প্রতিবেদন। রয়েছে মোহাম্মদ রফিকউজ্জামানের কথা এবং আলী আকবর রূপুর সুরে সামিনা চৌধুরী, চঞ্চল চৌধুরী ও তারিনের দুটি গান।

প্রশ্নোত্তরের পর্বও থাকছে যথারীতি। নিয়মিত পর্ব হিসেবে এবারও রয়েছে মামা-ভাগ্নে, নানী-নাতি ও চিঠিপত্র বিভাগ।

এবারের ইত্যাদিতে বিভিন্ন পর্বে অংশ নেওয়া শিল্পীরা হলেন-নাজমুল হুদা বাচ্চু, কেএস ফিরোজ, আব্দুল কাদের, আফজাল শরীফ, সুভাশীষ ভৌমিক, সোলায়মান খোকা, আব্দুল আজিজ, শবনম পারভীন, নিপু, কিসলু, মামুনুল হক টুটু, জিল্লুর রহমান, রতন খান, কামাল বায়েজিদ, আনোয়ার শাহী, কাজী আসাদ, মুকুল সিরাজ, নজরুল ইসলাম, বিনয় ভদ্র, শামীমসহ আরো অনেকে।

এবারের পর্বটি বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে একযোগে প্রচারিত হবে শুক্রবার রাত ৮ টার বাংলা সংবাদের পর।

ইত্যাদির রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।