২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাপার ড্যানিয়েল

হলিউডে তারকাখ্যাতি পাওয়া ব্রিটিশ অভিনেতা ড্যানিয়েল র‌্যাডক্লিফ বলেন, শুধু অভিনয়েই নয়, র‌্যাপ গাওয়াতেও পারদর্শী তিনি।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2013, 02:47 PM

Updated : 25 Apr 2022, 07:32 PM

কন্টাক্টমিউজিক জানিয়েছে, ‘কারাওকে’ বিশেষভাবে পছন্দ করেন ড্যানিয়েল। গায়ক এমিনেম এবং রক ব্যান্ড কুইনের গান গাইতে খুব ভালো লাগে তার।

ড্যানিয়েল বলেন, “খুবই অবাক করার মতো ব্যাপার যে আমি বেশ ভালোভাবে র‌্যাপ গাইতে পারি। আমি একবার কুইন ব্যান্ডের ‘ডোন্ট স্টপ মি নাও’ গানটি গেয়েছিলাম আর সবাই খুব পছন্দ করেছিল।”

২৪ বছর বয়সী এই ব্রিটিশ অভিনেতা বর্তমানে ব্যস্ত আছেন ‘টোকিও ভাইস’ সিনেমার শুটিংয়ে।