২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাইলির প্রেমে হ্যারি?

মাইলি সাইরাসের সঙ্গে দেখা হওয়ার পর থেকে তাকে মোবাইলে প্রেমময় বার্তা পাঠাচ্ছেন গায়ক হ্যারি স্টাইলস- এমনই গুজবে সরগরম এখন আমেরিকার সংগীতজগত।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2013, 05:34 PM

Updated : 25 Apr 2022, 07:32 PM

কন্টাক্টমিউজিকের খবর অনুযায়ী, চলতি বছরের অগাস্টে এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে মাইলির সঙ্গে দেখা হওয়ার পর থেকে তাকে ভুলতে পারছেন না হ্যারি। ঐ অনুষ্ঠানে মাইলির বিতর্কিত পারফরম্যান্স বিশেষভাবে নজর কেড়েছে হ্যারির।

এক সূত্র জানিয়েছে, হ্যারির বন্ধুদের মধ্যে এ খবর এখন আর গোপন নেই যে মাইলির প্রেমে পড়েছেন হ্যারি। ভিএমএ অ্যাওয়ার্ডসে তাদের সাক্ষাৎ হওয়ার পর থেকে শুরু হয়েছে এই কাহিনি। এরপর মাইলিকে নিয়ে টিভি অনুষ্ঠানে মজা করে অনেক মন্তব্য করেছেন হ্যারি, এমনকি হ্যালোউইনে তিনি মাইলির সাজেও সেজেছিলেন।

সূত্রটি আরও জানায়, মাইলি তার কোনো ব্যবহারে কষ্ট পেলেন কি না তা জানার জন্য মাইলির মোবাইলে মেসেজ পাঠান হ্যারি। মাইলি বলেন, তিনি রাগ করেননি হ্যারির উপর, এরপর থেকে তারা মেসেজ চালাচালি করছেন।

‘ওয়ান ডাইরেকশন’ ব্যান্ডের সদস্য হ্যারি স্টাইলস এর আগে প্রেম করেছেন গায়িকা টেইলর সুইফট এবং টিভি উপস্থাপক ক্যারোলিন ফ্ল্যাকের সঙ্গে।