২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোনাক্ষির ‘ঝুমুর নাচ’

নতুন সিনেমা ‘বুলেট রাজা’তে এক বাঙালি মেয়ের চরিত্রে অভিনয়ের খাতিরে বাংলার ঐতিহ্যবাহী ‘ঝুমুর’ নাচের তালিম নিলেন সোনাক্ষি সিনহা।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2013, 02:44 PM

Updated : 25 Apr 2022, 07:32 PM

নতুন সিনেমা ‘বুলেট রাজা’তে এক বাঙালি মেয়ের চরিত্রে অভিনয়ের খাতিরে বাংলার ঐতিহ্যবাহী ‘ঝুমুর’ নাচের তালিম নিলেন সোনাক্ষি সিনহা।

এক সূত্রের বরাতে টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, সিনেমায় সোনাক্ষি অভিনয় করেছেন এক বাঙালি মেয়ের চরিত্রে। একটি দৃশ্যে দেখা যাবে তিনি বাংলার ঐতিহ্যবাহী ঝুমুর নাচ নাচছেন। ঐ দৃশ্যে তিনি লাল পাড়ের শাড়ি পরেছেন, কপালে ছিল বাঙালি নারীদের মতো লাল টিপ এবং হাতে আলতা।

ঐ দৃশ্যটি যেন সঠিকভাবে শুটিং করা সম্ভব হয়, তাই ঝুমুর নাচের বিশেষ তালিম নিয়েছেন সোনাক্ষি।

সূত্রটি আরও জানায়, সোনাক্ষি চাননি দৃশ্যটি শুটিংয়ের সময় কোনো ভুল হোক। এর জন্য তিনি খুব যত্নের সঙ্গে নাচ শিখেছেন। তার এই নাচ মনে রাখার মতো হবে বলে আশা করছেন সোনাক্ষি।

‘বুলেট রাজা’তে সোনাক্ষির বিপরীতে অভিনয় করেছেন সাইফ আলি খান। সিনেমাটি মুক্তি পাবে ২৯ নভেম্বর।