২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যৌথ প্রযোজনায় ‘আশিকি’

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে ‘আশিকি’ সিনেমা। সিনেমাটি প্রযোজনা করছে কলকাতার এস.কে মুভিজ ও বাংলাদেশের অ্যাকশন-কাট এন্টারটেইনমেন্ট। প্রধান দুটি চরিত্রে অভিনয় করবেন কলকাতার অভিনেতা অঙ্কুশ ও অভিনেত্রী শুভশ্রী।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2013, 04:16 PM

Updated : 13 Oct 2022, 03:03 PM

গ্লিটজকে এ তথ্য জানিয়েছেন সিনেমার পরিচালক অনন্য মামুন।

তিনি আরও জানান, যৌথভাবে সিনেমাটি পরিচালনা করবেন কলকাতার পরিচালক অশোকপতি। 

মামুন গ্লিটজকে বলেন, “একটি রোমান্টিক গল্প নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনা বহুদিনের। এসকে মুভিজ ও অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের সঙ্গে আলোচনার পর এ সিনেমার শুটিং শুরু করতে যাচ্ছি। ১২ ডিসেম্বর শুরু হবে শুটিং।”

সিনেমাতে দেখা যাবে, এক ভারতীয় যুবকের সঙ্গে ফেইসবুকে বন্ধুত্ব গড়ে ওঠে এক বাংলাদেশি মেয়ের। সম্পর্ক একপর্যায়ে প্রেমে রূপ নেয়। দুজন মানুষ যখন ভার্চুয়াল দুনিয়া ছেড়ে বাস্তবে মিলতে চায় তখন দেখা দেয় নানা জটিলতা।

মামুন জানান, ১৬ নভেম্বর কলকাতা যাচ্ছেন তিনি। সেখানে এসকে মুভিজের সঙ্গে আলোচনার পর স্থির হবে বাংলাদেশের কোন শিল্পীরা এতে অভিনয় করবেন।