২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পেছাল জেনিফারের বিয়ে

ক্যারিয়ারে সময় দিতে গিয়ে আরও একবার নিজেদের বিয়ের তারিখ পেছালেন হলিউডি জুটি জাস্টিন থেরক্স এবং জেনিফার অ্যানিস্টন।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2013, 04:12 PM

Updated : 13 Oct 2022, 03:03 PM

বাগদানের পর প্রায় এক বছর পেরিয়ে গেলেও বিয়ের কোনো তাড়া নেই জাস্টিন-জেনিফারের। চলতি বছরের সেপ্টেম্বরে বিয়ের জন্য ব্যাপক আয়োজন শুরু করলেও অনেকটা হঠাৎ করেই সব পরিকল্পনা স্থগিত করলেন জেনিফার। এমনকি কয়েকমাস আগেও যিনি বলেছিলেন সন্তানের মা হতে চান, এখন সেই জেনিফার জানালেন, আপাতত ক্যারিয়ারকেই গুরুত্ব দিচ্ছেন তিনি।

পিপল ম্যাগাজিন এক ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানিয়েছে, বন্ধুদের নিয়ে বেশ ভালোভাবেই বিয়ের আয়োজনে মেতে উঠেছিলেন জেনিফার। কিন্তু এখন তিনি ক্যারিয়ারকে গুরুত্ব দেওয়ার কথা ভাবছেন।

এমনকি মা হওয়ার ইচ্ছাও এখন মাথায় নেই জেনিফারের।

সূত্রটি জানিয়েছে,কয়েকমাস আগে সন্তান নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন জেনিফার, কিন্তু এখন তিনি এই ব্যাপারে কিছু ভাবছেন না। তিনি জানেন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মা হওয়ার বিষয়টি তার জন্য আরও জটিল হবে। কিন্তু তার ভাষ্য, যদি তিনি মা হন তবে এমনিতেই হবেন, আর যদি না হন তবে মেনে নেবেন যে তিনি কখনও মা হবেন না।

এর আগে চলতি বছরের গরমের মৌসুমে বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল জাস্টিন-জেনিফারের। কিন্তু তাদের নতুন বাড়ির মেরামত কাজের জন্য সেবার পিছিয়েছে বিয়ের তারিখ।

এ বছরের শুরুতে জেনিফার জানিয়েছিলেন, নিজেকে জাস্টিনের স্ত্রী হিসেবেই মনে হয় তার।  

জেনিফার বলেন, “আমরা তখনই বিয়ে করব যখন আমাদের কাছে সময়টি সঠিক মনে হবে। আমাদের কোনো তাড়া নেই। আসলে নিজেদের বিবাহিত দম্পতির মতই মনে হয় আমাদের।”

২০১০ সালে ‘ওয়ান্ডারলাস্ট’ সিনেমার সেটে পরিচয় এবং প্রেম হয় জাস্টিন-জেনিফারের।

২০১২ সালের অগাস্টে জেনিফারের ৪১তম জন্মদিনে বাগদান সম্পন্ন করেন এই জুটি।