প্রিয়াংকা ও মামুনের দ্বৈত অ্যালবাম
লেজার ভিশনের আয়োজনে কণ্ঠশিল্পী প্রিয়াংকা গোপ ও মামুন জাহিদের দ্বৈত অডিও অ্যালবাম ‘কাঁটা নিতে কেন কেউ আসে না’ এর মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হল ৯ নভেম্বর সন্ধ্যায় রাজধানীর একটি রেস্টুরেন্টে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন লেজার ভিশনের চেয়ারম্যান একেএম আরিফুর রহমান, কণ্ঠশিল্পী শারমিন রশিদ, গীতিকার জিয়াউন নাসির, সংগীত পরিচালক অজয় মিত্র, কণ্ঠশিল্পী প্রিয়াংকা গোপ ও মামুন জাহিদসহ আরও অনেকে।
জিয়াউন নাসির এর কথায় ‘কাঁটা নিতে কেন কেউ আসে না’ অ্যালবামটির সুর ও সংগীত পরিচালনা করেছেন অজয় মিত্র। অ্যালবামটিতে রয়েছে মোট ৯টি গান।
