২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিস ইউনিভার্স গ্যাব্রিয়েলা ইজলার

মিস ইউনিভার্স ২০১৩ নির্বাচিত হয়েছেন ভেনিজুয়েলার সুন্দরী গ্যাব্রিয়েলা ইজলার। শনিবার রাতে মস্কোয় অনুষ্ঠিত মিস ইউনিভার্স ২০১৩-এর সমাপনী অনুষ্ঠানে সেরা সুন্দরীর মুকুট পরেন ইজলার।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2013, 06:37 PM

Updated : 13 Oct 2022, 03:03 PM

ইজলারকে মিস ইউনিভার্সের মুকুট পরিয়ে দেন ২০১২ সালের মিস ইউনিভার্স মার্কিন যুক্তরাষ্ট্রের অলিভিয়া কালপো। প্রথম রানার-আপ নির্বাচিত হন স্পেইনের প্যাট্রিসিয়া রডরিগেজ।

ইজলারকে এক টুইটার বার্তার মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন ভেনিজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো। শেষ ৬টি মিস ইউনিভার্স প্রতিযোগিতার মধ্যে এই নিয়ে তৃতীয় বারের মতো সেরা সুন্দরীর মুকুট ভেনিজুয়েলার ঘরে গেল।