২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টুইটারে ক্যামেরন

টুইটারে যোগ দিয়েছেন হলিউডি অভিনেত্রী ক্যামেরন ডিয়াজ। ৮ নভেম্বর প্রথম টুইট করেন তিনি।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2013, 09:13 AM

Updated : 13 Oct 2022, 03:03 PM

প্রথম টুইট করার তিন ঘণ্টার মধ্যেই ৬৭ হাজার ফলোয়ারের নজর কেড়েছেন ক্যামেরন।

@ক্যামেরনডিয়াজ নামের এই টুইটার একাউন্ট থেকে মাঝরাতে প্রথম টুইট করেন তিনি। লেখেন, “এই প্রথম একটি দারুণ নতুন অ্যাপ্লিকেশন ব্যবহার শুরু করলাম, যার নাম টুইটার!”

টুইটার প্রোফাইলে নিজের সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনাও দিয়েছেন ক্যামেরন। তিনি লিখেছেন, “বেঁচে থাকতে এবং জীবনকে ভালোবাসতে পছন্দ করি; হাসিখুশি থাকা আমার আরেকটি বৈশিষ্ট্য, খেতে ভালোবাসি এবং অনুপ্রেরণা দিতে ভালোবাসি।”

প্রোফাইলে নিজের একটি ছবিও দিয়েছেন ক্যামেরন।

নিজের একাউন্ট থেকে ৪৯ জনকে অনুসরণ করছেন তিনি। এর মধ্যে রয়েছেন তার ঘনিষ্ঠ বন্ধু লিওনার্দো ডি ক্যাপ্রিও, ড্রু ব্যারিমোর, ক্রিস্টিনা অ্যাগুইলেরা, গিনেথ পলট্রো, জেসিকা অ্যালবা, রিজ উইদারস্পুন, লেক বেল এবং জেসন সিগেল।

তবে ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলতে খুব একটা পছন্দ করেন না ক্যামেরন।

এর আগে তিনি বলেছিলেন, “আমি কাকে কী বলছি এ ব্যাপারে খুবই সচেতন। আমি যা বলছি তা কেউ ভুল বুঝল কি না সেটাও খেয়াল রাখি। কারণ মানুষ চাইলে আমার কথাকে ঘুরিয়ে অন্যকিছু বানিয়ে ফেলতে পারে। তখন আমার কিছুই করার থাকবে না।”

এখন নিউ ইয়র্কে ‘অ্যানি’ সিনেমায় কাজ করছেন ক্যামেরন। এখানে তিনি অভিনয়ের পাশাপাশি গাইবেন এবং নাচবেন।