মোহনার বর্ষপুতি
বেসরকারি টেলিভিশন মোহনা ১১ নভেম্বর তিন বছরপূর্তি উদযাপন করবে। এ উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে চ্যানেলটি। শুক্রবার সন্ধ্যা ৭টায় মোহনার কার্যালয়ে এক সভায় আয়োজনের বিস্তারিত জানান হয়।
এতে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক জিয়াউদ্দিন আহাম্মেদ মজুমদার বলেন, ‘বাংলার প্রতিচ্ছবি’ স্লোগানকে সামনে রেখে আমরা প্রতিদিনের সংবাদ এবং অনুষ্ঠানের মধ্য দিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছি। এরই ধারাবাহিকতায় এবং দর্শকদের চাহিদা বিবেচনা করে মোহনা টেলিভিশন ১১ নভেম্বর থেকে তার পর্দায় নিয়ে আসছে ব্যাপক পরিবর্তন।
তিনি নতুন বিনোদনমূলক ও তথ্যভিত্তিক অনুষ্ঠান, নাটক, চলচ্চিত্র দর্শকদের উপহার দেওয়ার ঘোষণা দেন।
