২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মলিয়ের নাট্যোৎসব

সাত্ত্বিক নাট্য সম্প্রদায় ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৭ ও ৮ নভেম্বর। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় ‘মলিয়ের নাট্যোৎসব শিরোনামে অনুষ্ঠানের আয়োজন করে। উৎসবের শেষ দিনে দলটি তাদের প্রযোজনা ‘পেজগী’র শততম মঞ্চায়ন করে।

মলয় গাঙ্গুলী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2013, 05:29 PM

Updated : 13 Oct 2022, 03:02 PM

প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজনের উদ্বোধন করেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারপারসন লিয়াকত আলী লাকি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ঝুনা চৌধুরী এবং বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরা।

লোক নাট্যদলের ‘কঞ্জুস’ মঞ্চায়ন হয় উৎসবের প্রথম দিন।

দ্বিতীয় দিনের মূল আকর্ষণ ছিল পেজগীর শততম মঞ্চায়ন। ফরাসি নাট্যকার মলিয়েরের ‘ল্য মেদসাঁ মালগ্রে লুই’ থেকে রূপান্তর করেছেন অপু আনাম। নাটকটির নির্দেশক ছিলেন কামরুজ্জামান তুপা ।

এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেন মতিউর সুমন, সান্তনা, তুষার, আনিসুর রহমান সেলিম, সগীর মোস্তফা, শামীমা নার্গিস সুবর্ণা প্রমুখ ।

‘পেজগী’র প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হয় ২০০২ সালে বেইলি রোডের মহিলা সমিতি মঞ্চে।