২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক র‌্যাডক্লিফ

নতুন সিনেমা ‘টোকিও ভাইস’এ সাংবাদিকের চরিত্রে অভিনয় করবেন হলিউডি অভিনেতা ড্যানিয়েল র‌্যাডক্লিফ।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2013, 09:28 AM

Updated : 25 Apr 2022, 07:30 PM

কন্টাক্টমিউজিক জানিয়েছে,আমেরিকান সাংবাদিক জেইক অ্যাডেলস্টেইনের লেখা ‘টোকিও ভাইস: অ্যান আমেরিকান রিপোর্টার অন দ্য পুলিস বিট ইন জাপান’ বইয়ের উপর ভিত্তি করে তৈরি হবে এই সিনেমা।

টোকিওর মেট্রোপলিটান পুলিস প্রেস ক্লাবের সদস্য হিসেবে একটি গোপন দুর্নীতির খবর ফাঁস করে দিয়েছিলেন জেইক। সেইসঙ্গে জাপানের মাফিয়া ‘ইয়াকুজা’র এক নেতা গোতো তাদামাসার সন্ত্রাসী কার্যকলাপকে দমন করতে জাপানি পুলিশকে সাহায্য করেছিলেন তিনি। 

আইএমডিবির খবর অনুযায়ী, সিনেমাটি পরিচালনা করবেন মিউজিক ভিডিও নির্মাতা অ্যান্থনি ম্যান্ডলার। সিনেমার জন্য চিত্রনাট্য লিখবেন জে টি রজারস। জেইকের চরিত্রে অভিনয় করবেন র‌্যাডক্লিফ।

‘টোকিও ভাইস’ সিনেমার শুটিং শুরু হবে ২০১৪ সালের গরমের মৌসুমে, আর মুক্তি দেওয়া হবে ২০১৫ সালে।