২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একসঙ্গে আরও কাজ চান দীপিকা-রণবীর

‘রামলীলা’ সিনেমার পর আবার একসঙ্গে অভিনয় করতে আগ্রহী বড়পর্দার জুটি দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং। 

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2013, 02:33 PM

Updated : 25 Apr 2022, 07:29 PM

সঞ্জয় লীলা বনসালির সিনেমা ‘রামলীলা’র মাধ্যমে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করেছেন ওই দুই শিল্পী। আর ভবিষ্যতে একসঙ্গে আরও নতুন সিনেমায় অভিনয় করার ইচ্ছা প্রকাশ করেছেন তারা।

‘রামলীলা’ সিনেমাটি যদিও এখনও মুক্তি পায়নি, কিন্তু সিনেমার ট্রেইলারে দেখানো তাদের পর্দা রসায়ন ইতোমধ্যেই নজর কেড়েছে সবার।

নতুন প্রজন্মের এই দুই শিল্পীর একত্র র্পদা উপস্থিতি নিয়ে আলোচনার শেষ নেই। অবশ্য রণবীরের সঙ্গে তার পর্দা রসায়ন নিয়ে কথা বলতে আগ্রহরে শষে নইে দীপিকার।

সম্প্রতি একটি রেডিওতে ‘রামলীলা’ সিনেমার প্রচারণার সময় দীপিকা বলেন, “আসলে এ ধরনের একটি সিনেমায় যেখানে কাহিনি হল ভালোবাসা নিয়ে, সেখানে সবাই প্রথমেই দেখবে মুখ্য দুটি চরিত্রের মধ্যকার রসায়ন কী রকম।”

সঞ্জয় লীলা বনসালি পরিচালিত রামলীলার কাহিনির অনুপ্রেরণা শেক্সপিয়ারের ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ নাটক থেকে।

দীপিকা আরও বলেন, “মানুষ আমাদের একসঙ্গে দেখে খুশি হবে এবং আমরা যখন বড়পর্দায় থাকব না, তখনও আমাদের দেখতে চাইবে। আমি আশা করছি, ভবিষ্যতে আমরা দুজন একসঙ্গে আরও কাজ করব।”

এদিকে কাজের প্রতি দীপিকার নষ্ঠিার প্রশংসা করে রণবীর বলেন, “অবশ্যই দীপিকার সঙ্গে আবারও কাজ করতে চাই। কারণ বর্তমানে বলিউডে তিনি হলেন সেরা অভিনেত্রীদের একজন। আশা করছি, ‘রামলীলা’ মুক্তির পরে আমাদের একসঙ্গে কাজ করার অনেক সুযোগ আসবে।”

ভারতসহ বিশ্বব্যাপী ‘রামলীলা’ মুক্তি পাবে ১৫ নভেম্বর।