২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টুইটারপ্রিয় অমিতাভ

টুইটারে অমিতাভ বচ্চনের ফলোয়ারের সংখ্যা ৭০ লাখ ছাড়িয়েছে।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2013, 12:16 PM

Updated : 25 Apr 2022, 07:29 PM

বলিউডের প্রথম সারির শিল্পীদের সোশ্যাল মিডিয়াতে নিয়মিত উপস্থিতি খুব কমই দেখা যায়। কিন্তু যাকে বলা হয় টিনসেলের মেগাস্টার, শত ব্যস্ততার মধ্যেও ফেইসবুক এবং টুইটারে তিনি নিয়মিত যোগাযোগ রাখেন ভক্তদের সঙ্গে। আর ভক্তরাও নিরাশ করেননি অমিতাভকে। প্রিয় অভিনেতার সঙ্গে জীবনের বিভিন্ন অনুভূতি ভাগ করে নিতে তাকে টুইটারে অনুসরণ করছেন ৭০ লাখ ভক্ত।

ভক্তদরে ভালোবাসায় অভিভূত অমিতাভ টুইটারে ধন্যবাদ জানান সবাইকে।

বুধবার তিনি টুইট করনে, “সবাইকে অনেক ধন্যবাদ।”

এখন পর্যন্ত টুইটারে ২৬ হাজার ৮৫৬টি টুইট করেছেন বিগবি।

টুইটারে নিজের একাউন্ট থেকে তিনি অনুসরণ করেন ৮৪০ ব্যক্তিকে।

বিশেষ দিনগুলোতে সবাইকে তিনি টুইটারে ও ফইেসবুকে শুভেচ্ছা জানান, মাঝেমধ্যে জীবন সম্পর্কে তার ব্যক্তিগত ভাবনা তুলে ধরেন।

আবার বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে নিজের মতামতও প্রকাশ করেন।

শুধুমাত্র ফেইসবুক-টুইটারেই নয়, ব্লগ লেখাতেও রয়েছে অমিতাভের সাবলীল অংশগ্রহণ।

নিজের ব্লগ সাইটে নিয়মিত লেখেন ৭১ বছর বয়সী ওই অভিনেতা।