২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছায়ানটে নৃত্যোৎসব

দুদিনব্যাপী নৃত্যোৎসবের আয়োজন করেছে সংস্কৃতি চর্চা ও শিক্ষা কেন্দ্র ছায়ানট। ছায়ানট মিলনায়তনে উৎসবের উদ্বোধন ৮ নভেম্বর সন্ধ্যা ৬টায় হবে বলে জানিয়েছেন ছায়ানটের অনুষ্ঠান সমš^য়ক শাহ মুস্তফা রশীদ আল-হেলাল।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2013, 04:15 PM

Updated : 25 Apr 2022, 07:29 PM

তিনি আরও জানান, উৎসবে মনিপুরী, ভরতনাট্যম, ওড়িশি, কথক ও গৌড়ীয় নৃত্য পরিবেশন করবেন মুনমুন আহমেদ, তামান্না রহমান, ওয়ার্দা রিহাব, সালমা বেগম মুন্নী, র‌্যাচেল প্রিয়াংকা প্যারিস, সেমন্তী সেনগুপ্তা, অমিত চৌধুরীসহ আরও অনেকে।

ছায়ানটের পাশাপাশি নৃত্যাঞ্চল, কথক নৃত্যসম্প্রদায়, জাগো আর্ট সেন্টার, নৃত্যম নৃত্যশীলন কেন্দ্রসহ আরও কয়েকটি নৃত্যচর্চা প্রতিষ্ঠানের শিল্পীবৃন্দ উৎসবে অংশ নেবেন।

আল-হেলাল গ্লিটজকে বলেন, উৎসবের বিস্তারিত জানানোর জন্য একটি সংবাদ সম্মেলন রয়েছে বৃহস্পতিবার সকালে ছায়ানট ভবনে।