২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুকুরের পাল্লায় কারিনা

নতুন সিনেমা ‘গোরি তেরে প্যায়ার মে’-এর একটি দৃশ্য শুটিংয়ের জন্য এবার রাস্তার কুকুরদের বিস্কুট খাইয়েছেন বলিউডি অভিনেত্রী কারিনা কাপুর খান।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2013, 04:39 PM

Updated : 25 Apr 2022, 07:28 PM

টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, প্রথমে কাজটি করতে না চাইলেও কুকুরপ্রেমী সহশিল্পী ইমরান খান এবং পরিচালক পুনিত মালহোত্রার চাপাচাপিতে শেষমেশ বাধ্য হয়ে দৃশ্যটির শুটিং করেন কারিনা।

এ বিষয়ে পরিচালক পুনিত বলেন, “কারিনার নিজের একটি কুকুর আছে, কিন্তু রাস্তার কুকুরদের খাওয়ানোর বিষয়টি তার জন্য পুরোপুরি নতুন। তার উপর দৃশ্যটি চিত্রায়নের সময় দেখা গেছে চারদিক থেকে কুকুরগুলো কারিনার দিকে ছুটে আসছে, এ কারণে কারিনা খুবই ভয় পেয়েছিলেন এবং বলেছিলেন  এতগুলো কুকুরকে তিনি বিস্কুট খাওয়াতে পারবেন না!”

সিনেমায় কারিনার চরিত্রটিকে দেখানো হবে একজন কুকুরপ্রেমী হিসেবে, যিনি রাস্তার কুকুরদের ভালোবাসেন। ওদিকে সিনেমাটিতে ইমরান অভিনয় করবেন এমন এক মানুষের চরিত্রে যার কুকুরভীতি আছে।

অবশেষে সফলভাবেই শেষ হয়েছিল দৃশ্যটির শুটিং।

কারান জোহরের ধর্মা প্রোডাকশন প্রযোজিত সিনেমা ‘গোরি তেরে প্যায়ার মে’ মুক্তি পাবে ২২ নভেম্বর।