২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জে জির সুগন্ধি

যুক্তরাজ্যের নিউ ইয়র্কের বার্নিজে ২০ নভেম্বর পুরুষদের জন্য নিজের ব্র্যান্ডের সুগন্ধি বাজারে আনবেন  আমেরিকান আর অ্যান্ড বি তারকা জে জি।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2013, 03:01 PM

Updated : 25 Apr 2022, 07:28 PM

ব্যাং শোবিজ জানায়, এই প্রথম জে জি পুরুষদের জন্য পারফিউম লঞ্চ করতে যাচ্ছেন। ‘গোল্ড’ নামের পারফিউমটি ২০ নভেম্বর একটি অনুষ্ঠানে লঞ্চ করতে যাচ্ছেন তিনি। তার ফ্যাশনের একটি অংশ হিসেবেই লঞ্চ করা হচ্ছে পারফিউমটি। চলতি মাসের শেষ নাগাদ পারফিউমটি পুরো যুক্তরাষ্ট্রে পাওয়া যাবে।

ওমেন্স ওয়ার ডেইলি সংবাদমাধ্যমকে জে জির পারফিউম বাজারজাতকরণের লাইসেন্সপ্রাপ্ত ব্যক্তি ডোনাল্ড জে বলেন, “বড়দিনের মৌসুমে ৩০ দিনের জন্য একটি বিশাল আয়োজন করছি আমরা। এই পারফিউমটি লঞ্চের আগে কেউই জানত না যে জে জির নিজস্ব সুগন্ধিও আছে।”

আমেরিকান ওই র‌্যাপার পারফিউমটির ‘গোল্ড’ নামটি নিশ্চিত করার আগে প্রায় ৩২০০ নাম বাতিল করে দেন। এরপর তিনি ‘গোল্ড’ নামটি বেছে নেন।

পারফিউমের সাদা রংয়ের বোতল ডিজাইন করেছে বহুল পরিচিত পারফিউম প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইলিয়াস ইরমেনিদিস অফ ফার্মেনিক এবং বোতলটির উপর জে জির নামও খোদাই করা থাকবে।

তিনটি ভিন্ন আকারের বোতলে পাওয়া যাবে পারফিউমটি। এর দাম পড়বে ৩৯ থেকে ৭০ মার্কিন ডলার। ২০১৪ সালে পারফিউমটি আন্তর্জাতিক মহলে লঞ্চ করা হবে বলে জানা গেছে।