২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবার ‘দ্য বেস্ট এক্সোটিক ম্যারিগোল্ড হোটেল’

প্রত্যাশার চেয়ে বেশি সাফল্য পাওয়ায় এবার সিকুয়েল নির্মিত হবে ‘দ্য বেস্ট এক্সোটিক ম্যারিগোল্ড হোটেল’ সিনেমার।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2013, 04:20 PM

Updated : 25 Apr 2022, 07:27 PM

প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানিয়েছে, ভারতে শুটিং হওয়া ওই হলিউডি সিনেমার কলাকুশলীরা জানুয়ারি মাসে আরও একবার ভারতে যাবেন সিকুয়েলের শুটিংয়ের জন্য।

অভিনেত্রী পেনেলোপে উইলটন বলেছেন, “আমরা সিনেমাটির শুটিং চলাকালীন খুব ভালো সময় কাটিয়েছি। আমার খুব ভালো লাগছে কারণ জানুয়ারিতে আমরা এর সিকুয়েলের শুটিংয়ের জন্য ভারতে যাব। আর আমি যতদূর জানি, কলাকুশলীরা সবাই যাচ্ছেন।”

লেখক ডেবোরাহ মোগাচের লেখা ২০০৪ সালের উপন্যাস ‘দিজ ফুলিশ থিংস’ অবলম্বনে প্রথম সিনেমাটি নির্মাণ করেছিলেন পরিচালক জন ম্যাডেন।

প্রথম সিনেমাতে দেখা গেছে ব্রিটেনের কয়েকজন অবসরপ্রাপ্ত নারীপুরুষকে, যারা ভারতের একটি হোটেলে বেড়াতে যান।

২০১১ সালে মুক্তি পাওয়া সিনেমাটি বক্স অফিসে ব্যাপক সফল হয়।

গতবারের মতো এবারও সিনেমার চিত্রনাট্য লিখবেন অল পার্কার, আর আগের প্রযোজকরাও থাকবেন নতুন সিনেমার জন্য।