২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসছে প্রমিথিউস টু

সায়েন্স ফিকশন সিনেমা ‘প্রমিথিউস’-এর নতুন একটি সিকুয়েল তৈরি হবে বলে নিশ্চিত করেছেন নির্মাতা স্যার রিডলি স্কট।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2013, 05:56 PM

Updated : 25 Apr 2022, 07:27 PM

যুক্তরাজ্যের মেট্রো জানিয়েছে, সম্প্রতি একটি সংবাদ সম্মেলনে খবরটি নিশ্চিত করলেও এর বেশি কিছু এখনও জানাতে আগ্রহী নন স্কট।

এর আগে ‘প্রমিথিউস’-এর অভিনেত্রী নুমি রাপাস জানিয়েছিলেন, নতুন একটি সিকুয়েলের জন্য স্কটের সঙ্গে দেখা করেছেন তিনি। এতদিন এ বিষয়ে মুখ না খুললেও সম্প্রতি খবরের সত্যতা প্রকাশ করে স্কট জানিয়েছেন, সিনেমাটির চিত্রনাট্যের উপর কাজ চলছে।

স্কট বলেন, “প্রমিথিউস টু লেখা হচ্ছে। তবে আমার হাতে এখনও দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে, ২০১৫ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।”

মুক্তির অপেক্ষায় থাকা স্কটের নতুন দুটি সিনেমার একটি হল ‘এক্সোডাস’। বাইবেলের কাহিনির উপর ভিত্তি করে নির্মিত এই সিনেমায় ‘মোজেস’ (মোশি)-এর ভূমিকায় দেখা যাবে ক্রিশ্চিয়ান বেলকে।

প্রমিথিউসের নতুন সিকুয়েলের কাহিনিতে আরও একবার নিজেদের চরিত্রে ফিরে আসবেন নুমি রাপাস এবং মাইকেল ফ্যাসবেন্ডার। তারা ফিরে যাবেন সেই অজানা গ্রহে, আর সেখানে তাদের দেখা হবে সৃষ্টিকর্তার সঙ্গে।