২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন সিনেমায় র‌্যাচেল-কিয়ানু

কানাডিয়ান অভিনেতা কিয়ানু রিভস তার পরবর্তী সায়েন্সফিকশন সিনেমা ‘প্যাসেঞ্জারস’-এ জুটি বাঁধতে যাচ্ছেন হলিউডি অভিনেত্রী র‌্যাচেল ম্যাকঅ্যাডামসের সঙ্গে।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2013, 04:27 PM

Updated : 25 Apr 2022, 07:27 PM

প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানায়, ভবিষ্যতের মহাকাশ যান নিয়ে নির্মিত হচ্ছে ‘প্যাসেঞ্জারস’ সিনেমাটি। সিনেমাতে দেখানো হবে একটি মহাকাশ যানে চড়ে বেশ কয়েকজন যাত্রী এক নতুন গ্রহের উদ্দেশ্যে যাত্রা করে। তাদের মধ্যে সকলকেই ঘুম পাড়িয়ে দেওয়া হয় এবং মাত্র একজন যাত্রী থাকেন জাগ্রত অবস্থায়। আর তিনি পরে আরও একজন সুন্দরী নারীকে জাগান। সেই নারীর চরিত্রেই অভিনয় করেছেন র‌্যাচেল।

র‌্যাচেল এখন ক্যামেরন ক্রোর নাম ঠিক না হওয়া রোমান্টিক কমেডি সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।